Logo
প্রিন্ট এর তারিখঃ ৪ নভেম্বর, ২০২৬, ১:৫৫ AM || প্রকাশের তারিখঃ ৫ এপ্রিল, ২০২৬, ৯:৪৫ PM

ফেরারি আসামি ইউসুফ জামাল গ্রেফতার'

News Image

নিজেস্ব প্রতিনিধিঃ

মিষ্টি কথার ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেয়ায় সিদ্ধহস্ত আটচল্লিশোর্ধ ইউসুফ জামাল। চেক জালিয়াতির চার মামলায় তিন বছর ১০ মাসের সাজা মাথায় নিয়ে চার মাস ধরে ফেরার তিনি। অবশেষে ধরা পড়েন পুলিশের জালে। ১লা এপ্রিল ঢাকার উত্তরার দক্ষিণ খানের একটি বাসা থেকে ইউসুফ জামালকে গ্রেফতার করে নোয়াখালীর চরজব্বর থানার পুলিশ। পরদিনি মাইজদী জেলা জজ আদালতে হাজির করা হলে তাকে জেলে পাঠানো হয়। ২০১৭ সালের লন্ডন প্রবাসী শাহাদাত হোসেনের কাছ থেকে তিন মাসের মধ্যে ফেরত দেয়ার কথা বলে ৬৫ লাখ টাকা ধার নেন নোয়াখালীর ইউসুফ জামাল। সময় গড়িয়ে যায়। টাকা আর ফেরত দেয়া হয় না। দুই বছর গড়িমসির পর ২০১৯ সালে ভুক্তভোগীকে সমপরিমাণ অর্থের চারটি চেক প্রদান করেন ইউসুফ। সেখানেও প্রতারণার আশ্রয় নেন তিনি। এ ঘটনায় ২০২০ সালে মাইজদী ম্যাজিস্ট্রেট কোর্টে চেক জালিয়াতির মামলা করা হয়। যা পরে জেলা দায়রা জজ আদালতে স্থানান্তর হয়। ২০২৫ সালের ২৭ নভেম্বর আসামি ইউসুফ জামালের বিরুদ্ধে রায় দেন আদালত। এর আগেও চেক জালিয়াতির মামলায় ২০২০ সালে সমন জারি হলে আদালতে হাজির না হওয়ায় তাকে গ্রেফতার করে পুলিশ। ইউসুফ জামালের বিরুদ্ধে চর জব্বর থানায় প্রতারণার একাধিক মামলা রয়েছে।